করোনায় আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনায় আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে উদ্ধার


আলোকিত বার্তা:করোনায় আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে উদ্ধার করে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকেলে জেলা প্রশাসনের মিডিয়া সেলের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়েছে, সোমবার দুপুরে জেলা প্রশাসক জানতে পারেন যে, সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ অসহায় অবস্থায় নগরের ভাটিখানা এলাকার সরকারি বীনা পানি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দায় অবস্থান করেছেন। এরপর জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে সমাজসেবা কার্যালয়ের জেলার প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও মহানগরের প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত সেখানে যান।পরবর্তীতে কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধকে উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে,অসহায় বৃদ্ধর নাম রবিন্দ্র চন্দ্র দে(৭০)।তিনি নগরের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মনোরঞ্জন চন্দ্র দে’র ছেলে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,করোনা ভাইরাসের আতঙ্কে অসুস্থ বৃদ্ধকে তার স্বজনরা ভাটিখানা সরকারি বীনা পানি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দায় রেখে গেছেন।

প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান,তিনি ঘটনাস্থলে গিয়ে স্কুলের মেঝেতে ওই বৃদ্ধকে পরে থাকতে দেখেন।যার একটি পা ভাঙা ছিলো,আর কথা বলতেও কষ্ট হচ্ছিলো।দু’দিন যাবত অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধ পরে থাকায় স্থানীয় লোকজন বৃদ্ধের জন্য বিছানাপত্র খাবার ব্যবস্থা আগে থেকেই করেছিল।বৃদ্ধকে তাৎক্ষণিকভাবে জেনারেল হাসপাতালে সমাজসেবা অফিসার জাহান কবিরকে সহযোগিতায় ভর্তি করা হয়।পাশাপাশি হাসপাতাল সমাজসেবা কার্যালয় হতে বৃদ্ধের ওষুধপত্রের ব্যবস্থা করা হয়।তবে উদ্ধার হওয়া বৃদ্ধর কোনো আত্মীয়-স্বজনের খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান সাজ্জাদ পারভেজ।

Top