অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন।
আলোকিত বার্তা:অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন বরিশালের ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন।আড়ালে আবডালে খুব গোপনে তিনি অসহায়,দিনমজুর ও অস্বচ্ছলদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন।প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন স্থানে নিজে উপস্থিত হয়ে এসব খাদ্যসামগ্রী বিতারন করতে দেখা গেছে তাকে।২৮ নং ওয়ার্ডের এলাকায় অসহায় দরিদ্র পরিবারের বাড়ি গিয়ে তাদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন,দেশের এই সংকটপূর্ণ সময়ে আমি চেষ্টা করছি যারা এই অসহায় শ্রেনীর মানুষ আছেন করোনার কারনে বাহিরে বের হচ্ছেন না,কোন কাজ করতে পারছেন না তাদের বাড়িতে গিয়ে সহযোগিতা করার।তিনি বলেন,ডাকঢোল পিটিয়ে ত্রান দেয়া আমার পছন্দ নয়।
এব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশন ২৮নং ওয়ার্ড এর ভ্যান চালক খোকন জানায় ত্রান সামগ্রী প্রকৃত অসহায়,দুঃস্থ্য,অস্বচ্ছল ও দিনমজুরগন পাচ্ছেন।তারমত সবাই এগিয়ে আসলে সবাই ভালো থাকতে পারবে।কেউ না খেয়ে থাকবেনা।এদিকে গরীব অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্রসামগ্রী বিতারণ করেন কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন।এছাড়াও তিনি এলাকার বিত্তবানদের এই সময়ে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার আহবান জানান।