বরিশালে ট্রাক শ্রমিকদের মানবেতর জীবনযাপন।
আলোকিত বার্তা:করনো ভাইরাস প্রতিরোধে লকডাউনের কারনে বরিশালে ট্রাক শ্রমিকরা বেকার হয়ে পড়েছে।কোন কাজ কর্ম নাই।সরকারী কোন সহায়তা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা।বরিশাল জেলা প্রশাসকের কাছ থেকে হতদরিদ্র শ্রমিকদের সহায়তা দেয়া হয়নি।ট্রাক শ্রমিক দুলাল ও সরেজমিন ঘুরে জানাগেছে,কভিড-১৯ নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেয়া লকডাউনের কারনে গত ২৬ মার্চ থেকে বরিশাল জেলার ট্রাক চলা চল বন্ধ রয়েছে তাই শ্রমিকরা বেকার হয়ে পড়ে। তাদের কোন কাজ নেই কর্ম নেই। রোজগারের কোন উপায় নেই।বরিশাল জেলার প্রায় ১৮শ ৭০ জন ট্রাক শ্রমিক রয়েছে।তারা সরকারী কোন সহায়তা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। সরকারী ভাবে কেউ তাদের কোন সহায়তা দেয় নেই বলে তাদের অভিযোগ।ট্রাক রাস্তায় চলাচল করলে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে ভাল থাকে। প্রায় ১ মাসের বেশী সময় ধরে গাড়ি বন্ধ। তাই শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছে। তারা সরকারের সহায়তা কামনা করছেন।
ট্রাক শ্রমিক মনির বলেন, ১মাসের বেশী সময় ধরে আমাদের বাস বন্ধ। আমাদের কাজ নেই কমর্ নেই।আমরা বেকার হয়েছি। আমাদের কোন আয় রোজগার নেই। সরকারী কোন সহায়তা আমরা পাইনি। তাই পরিবার পরিজন নিয়ে আমরা খুবই কষ্টে দিন কাটছে। সরকারের কাছে আমরা সহায়তা কামনা করছি।ট্রাক শ্রমিক কলু বলেন, গত ২৬ মার্চ থেকে আমাদের ট্রাক বন্ধ।কোন কাজ নেই কর্ম নেই।ছেলে মেয়ে নিয়ে অনেক কস্টে দিন কাটছে। আমাদের কথা কেউ শোনেনা।আমাদের কে কেউ কোন সহায়তা দিলনা।সরকার বলেছে শ্রমিকদের প্রনোদনা দিবে। আমরা কোন প্রনোদনা ও পাইনি।
বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন কালাম মোল্লা বলেন, দীর্ঘদিন যাবত ট্রাক বন্ধ থাকায় আমাদের ১৮শত ৭০জন শ্রমিক বেকার হয়ে পড়েছে।সরকারী ভাবে কোন ত্রান পায়নি শ্রমিকরা ।আমি জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে কথা বলতে চেয়েছি।সে যা বলেছে তাতে শ্রমিকরা সরকারী সহায়তা পাওয়ার নিশ্চয়তা আমি পাইনি।সরকারের কাছে দাবী ট্রাক শ্রমিকদে এহেন অবস্থায় সরকারী সহায়তা দেয়া হোক।বরিশাল বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আ:সালাম বলেন, শ্রমিকরা অনেক কষ্টে আছে। শ্রমিকরা যদি সরকারী সহায়তা পেতো তা হলে অনেক শ্রমিকরা অনেক উপকৃত হত।