দায়িত্বে ডা. সরোয়ার,শেবাচিমের অধ্যক্ষ কোয়ারেন্টিনে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দায়িত্বে ডা. সরোয়ার,শেবাচিমের অধ্যক্ষ কোয়ারেন্টিনে


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবাচিম) অধ্যক্ষ হিসেবে নাক, কান, গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম সরোয়ারকে সাময়িক সময়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষন দাস। গত শনিবার থেকে কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ডা. সরোয়ার।কলেজের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২ মে থেকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে গেছেন কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষন দাস। এ কারণে ডা. সরোয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে অধ্যক্ষের পদটির।

কলেজের প্রধান সহকারী (ক্লার্ক) দীপক চন্দ্র মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করলে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।জানা গেছে, অধ্যক্ষের পরিবারের এক নারী সদস্যের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় করোনা পজেটিভ এলে অধ্যক্ষ নিয়মানুযায়ী হোম কোয়ারেন্টিনে চলে যান।

Top