বরিশাল বাস শ্রমিকদের মানবেতর জীবনযাপন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল বাস শ্রমিকদের মানবেতর জীবনযাপন।


আলোকিত বার্তা:করনো ভাইরাস প্রতিরোধে লকডাউনের কারনে বরিশাল বাস শ্রমিকরা বেকার হয়ে পড়েছে।কোন কাজ কর্ম নাই।সরকারী কোন সহায়তা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা।বরিশাল জেলা প্রশাসক বলছে হতদরিদ্র কিছু শ্রমিকদের সহায়তা দেয়া হযেছে।বাস শ্রমিক দুলাল ও সরেজমিন ঘুরে জানাগেছে, কভিড-১৯ নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেয়া লকডাউনের কারনে গত ২৬ মার্চ থেকে বরিশাল জেলার সকল গনপরিবহন বন্ধ করে দেয়ার পরে জেলার বাস শ্রমিকরা বেকার হয়ে পড়ে। তাদের কোন কাজ নেই কর্ম নেই। রোজগারের কোন উপায় নেই। বরিশাল জেলার প্রায় ৩৫শ বাস ও মিনিবাস শ্রমিক রয়েছে। তারা সরকারী কোন সহায়তা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। সরকারী ভাবে কেউ তাদের কোন সহায়তা দেয় নেই বলে তাদের অভিযোগ।গাড়ি রাস্তায় চলাচল করলে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে খেয়ে পওে ভাল থাকে। প্রায় ১ মাসের বেশী সময় ধরে গাড়ি বন্ধ। তাই শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছে। তারা সরকারের সহায়তা কামনা করছেন।

বাস শ্রমিক মনির বলেন, ১মাসের বেশী সময় ধরে আমাদের বাস বন্ধ। আমাদের কাজ নেই কমর্ নেই।আমরা বেকার হয়েছি। আমাদের কোন আয় রোজগার নেই। সরকারী কোন সহায়তা আমরা পাইনি। তাই পরিবার পরিজন নিয়ে আমরা খুবই কষ্টে দিন কাটছে। সরকারের কাছে আমরা সহায়তা কামনা করছি।বাস শ্রমিক কলু বলেন, গত ২৬ মার্চ থেকে আমাদের গাড়ি বন্ধ। কোন কাজ নেই কর্ম নেই। ছেলে মেয়ে নিয়ে অনেক কস্টে দিন কাটছে। আমাদের কথা কেউ শোনেনা। আমাদের কে কেউ কোন সহায়তা দিলনা। সরকার বলেছে শ্রমিকদের প্রনোদনা দিবে। আমরা কোন প্রনোদনা ও পাইনি।

বরিশাল বাস ও মিনিবাস এবং মাইক্রো শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গির বলেন, দীর্ঘদিন যাবত বাস বন্ধ থাকায় আমাদের ৩৫ শত শ্রমিক বেকার হয়ে পড়েছে।সরকারী ভাবে ২৫০/ জনকে মাত্র ৫কেজি করে চাল দিয়েছি। যা প্রয়োজনের তুলনায় সামান্য।আমি জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে কথা বলতে চেয়েছি। সে যা বলেছে তাতে শ্রমিকরা সরকারী সহায়তা পাওয়ার নিশ্চয়তা আমি পাইনি। সরকারের কাছে দাবী বাস শ্রমিকদে এহেন অবস্থায় সরকারী সহায়তা দেয়া হোক।বরিশাল বরিশাল বাস ও মিনিবাস এবং মাইক্রো শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফরিদ বলেন, শ্রমিকরা অনেক কষ্টে আছে।সরকারী সামান্য কিছু লোক সহায়তা পেয়েছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। আমরা চেষ্টা করবো শ্রমিকদের শ্রমিক ইউনিয়নের কল্যান তহবিল থেকে একটা সহায়তা করতে।

Top