তিনটি ওষুধের দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তিনটি ওষুধের দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


রফিকুল ইসলাম:মেয়াদোত্তীর্ণ ওষুধ,ফিজিশিয়ান স্যাম্পল এবং মূল্য তালিকা না থাকায় বরিশাল নগরের কাটপট্টি এলাকায় তিনটি ওষুধের দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।পুলিশের সহায়তায় সোমবার (০৪ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে,অভিযান পরিচালনাকালে নগরের কাটপট্টি এলাকায় জাকির মেডিক্যাল হল ও জননী মেডিক্যাল হল নামক দুইটি ফার্মেসিকে বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ২৭ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি জিৎ মেডিক্যাল নামক আরও একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার অপরাধে একই আইনে আরও ৫ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়।পাশাপাশি নগরের তালতলী ও বেলতলা এলাকায় এলাকার ৩টি দোকানকে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে একই পণ্য বিভিন্ন দামে বিক্রি করায় অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩ হাজাট টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

Top