বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় সাতজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় সাতজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় সাতজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।রোববার(০৩ মে) দুপুর ২টার দিকে মুক্তি পাওয়া বন্দিদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। যারা মুক্তি পেয়েছেন, তারা লঘুদণ্ডপ্রাপ্ত ছিলেন।বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন,বিশেষ ক্ষমায় মুক্তির প্রথম দিনে আজ মোট ১০ জন বন্দিকে মুক্তির নির্দেশনা আসে। কিন্তু নতুন মামলা সংক্রান্ত জটিলতার কারণে তিনজনের মুক্তি বিলম্বিত হবে। তবে তাদের যে মামলায় ক্ষমা করা হয়েছে, সেটিতে তার মুক্ত হয়েছেন।’

এর আগে বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ২৪২ জন বন্দিকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করে। এর মধ্যে ৭৩ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে, যাদের অন্তত ২০ বছর সাজা ভোগ করা হয়ে গেছে। তিন ক্যাটাগরিতে সাজামুক্তির জন্য সুপারিশ করা হয়। এর মধ্যে হাজতি ও লঘুদণ্ডপ্রাপ্তরা রয়েছেন।কারা কর্তৃপক্ষ বলছে, বন্দিমুক্তির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ৬৩৩ জন। তবে রোববার সকালে সর্বশেষ হিসাব অনুযায়ী ১৩১৫ জন বন্দি রয়েছে।

Top