সন্দ্বীপের প্রবাসী মফিজুল হতদরিদ্র ও মধ্যবিত্ত ৪১৫ পরিবারের মধ্যে খাদ্র সামগ্রী বিতারণ
মল্লিক মো.জামাল,বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪১৫ জন হতদরিদ্র ও মধ্যবিত্ত কর্মহীন পরিবার কে আমেরিকা প্রবাসী মফিজুর রহমান খাদ্র সামগ্রী দিয়েছে।বরিবার(০৩ মে)সকাল ১০ টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নে প্রবাসীর পক্ষে ছেলে মোশারেফ এ খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।জানা যায়,বিশ্বসহ বাংলাদেশেও মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারনে কর্মহীন হয়ে পড়ছে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো।
এই পরিবারগুলোর কথা চিন্তা করে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যেগে আমেরিকান প্রবাসী নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মফজিুর রহমান তিনি এ খাদ্য সামগ্রী বিতারণ করেন।আমেরিকান প্রবাসী নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান বলেন দেশের ক্লান্তিলগ্নের হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে।তিনি আরও বলেন এই দুঃসময়ে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় মানুষের কিছুটা ভোগান্তি কমবে। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতার আশাপ্রকাশ করেন।