বরিশালে গত ২৪ ঘণ্টায় আরো তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে গত ২৪ ঘণ্টায় আরো তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।


আলোকিত বার্তা:বরিশালে গত ২৪ ঘণ্টায় আরো তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।পাশাপাশি ২ জন রোগী চিকিৎসায় সুস্থতা লাভ করেছেন।ফলে এ নিয়ে জেলায় এ অব্দি মোট করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন রোগী।শুক্রবার (০১ মে) দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল এ তথ্যের নিশ্চিত করেছে।মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গেলো ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া তিনজনের মধ্যে একজন নারী ও ২ জন পুরুষ। যার মধ্যে ৪২ বছর বয়সী নারী বরিশাল নগরের বাসিন্দা। এছাড়া বাকী দুজনের মধ্যে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি, যিনি মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা এবং অপরজন ৪৮ বছর বয়সী ব্যক্তি, যিনি উজিরপুর উপজেলার বাসিন্দা। অপরদিকে শুক্রবার (১ মে) সুস্থতা লাভ করায় জেলায় ২ জন করোনা আক্রান্ত রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।এ নিয়ে বরিশাল জেলায় গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত চিকিৎসক-নার্সসহ ৪০ জনের করোনা শনাক্ত হয় এবং ২১ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া ১ জন ব্যক্তি মৃত্যুবরণ করেন। যার নমুনা মৃত্যুর পর সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই তিনজন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। এছাড়া করোনা পজিটিভ ব্যক্তিরা অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Top