তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, দুই গ্রুপে সংঘর্ষ আহত ১৯, একজন আশঙ্কাজনক।
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১৯।১ মে বাদ জুম্মা গুয়াবাড়িয়া গ্রামের ভেলু সরদার বাড়ি র পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘটিত হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে করে উভয় পক্ষের আহত ১৯ জন। করিম সরদার গ্রুপের আহতরা হলো মোশারফ সরদার ২০, আরিফ হোসেন ২৭, তাইজুল ইসলাম ২০, রিয়াজ ২৭, হাসান ৩২, রিপন কাজী ৩৮, ফিরোজা বেগম ৪০, রাবেয়া বেগম ২২, রুমা বেগম ২৪। এদের মধ্যে রিপন কাজির অবস্থা আশঙ্কাজনক। অপর গ্রুপে দেলোয়ার শিকদার ৪৫, জাফর ১৯, কমলা বেগম ৪০, জাহিদ শিকদার ১৮, সোহেল সিকদার ২১, সাথী বেগম ২৪, সাত্তার শিকদার ৫৫, শহীদ শিকদার ৫০, আবু বক্কর সিদ্দিক ৩২, পারভেজ শিকদার ২২।
সরেজমিনে গিয়ে জানা যায় দীর্ঘদিন যাবৎ একটি পুকুরের ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে ওই দ্বন্দ্বকে কেন্দ্র করে আজ বাদ জুম্মা উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। আহতরা বর্তমানে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।মারা মারির বিষয়ে করিম সরদার এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমাদের পুকুরটি যৌথ
প্রতিবছর পুকুরের মাছ বিক্রি করে বাড়ির উন্নয়নমূলক কাজ করা হয়। এ বছর আমাদের বাড়ির রাস্তার কাজ করার জন্য পুকুরে থাকা মাছ বিক্রি করার জন্য সকলের সাথে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত করেছি। তিনি আরো বলেন দেলোয়ার শিকদার গং পূর্ব পরিকল্পিতভাবে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই আমাদের উপর অতর্কিত হামলা চালায়।এদিকে দেলোয়ার সিকদার বলে পুকুরের মাছ ধরে আমরা সবাই ভাগ করে নিব আগামী বৎসর পুকুর লিজ দিয়ে সেই টাকা দিয়ে উন্নয়ন কাজ করব।
হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি পক্ষদ্বয় মামলা দিলে আমরা তদন্ত সাপেক্ষে মামলা আমলে নিব।