মির্জাগঞ্জে ২০০ অসহায় পরিবারের পাশে যুবদলনেতা শামীম
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:করোনা পরিস্থিতিতে ঘরমুখী হয়ে পড়া ও কর্মহীন অসহায় হতদরিদ্র ২০০ পরিবারেরহাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন পটুয়াখালীর যুবদলনেতা ও বিশিষ্ট ব্যবসায়ীএইচ.এম. শামীম। গতকাল শনিবার সকাল এগারোটায় মির্জাগঞ্জেরঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নিজ গ্রাম উপজেলারঝাটিবুনিয়া এলাকায় উপহার স্বরুপ নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী (চাল,আলু-তৈল, ডাল, চিনি, লবন ও চিড়া) বিতরণ করেন। সে পটুয়াখালী জেলা যুবদলেরসহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক ভারভারপ্রাপ্ত সভাপতিছিলেন।
এসময় যুবদলনেতা শামীম বলেন,এই মহামারীর সময়ে এবং রমজান উপলক্ষ্যে আমারসাধ্য মতো সামান্য খাদ্য সামগ্রী আপনাদের হাতে পৌছে দিতে পেরেছি।আমার জন্য দোয়া করবেন যাতে যেকোন মহামারী ও দূর্যোগকালীন সময়ে এভাবেআপনাদের থাকতে পারি। এ বিতরণকালে উপস্থি ছিলেন-স্থানীয় ইউপি সদস্য মোঃফরিদ উদ্দিন খান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।