বাহারি মৌসুমি ফল বরিশালে গাছে গাছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বাহারি মৌসুমি ফল বরিশালে গাছে গাছে


আলোকিত বার্তা:রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মতো বৃহৎ আকারে চাষাবাদ না হলেও স্বল্পপরিসরে বরিশাল অঞ্চলে মৌসুমি ফল লিচু, আম ও কাঁঠালের চাষাবাদ হয় প্রতিবছর। এবার ভালো ফলন হয়েছে এসব ফলের। চাষিদের গাছভর্তি রসালো ফল পাকার অপেক্ষায়।বাণিজ্যিক চাষাবাদের চেয়ে এ অঞ্চলে বাড়িঘরের পাশের জমিতে শখ করে লিচু, আম ও কাঁঠালের গাছ লাগান অনেকেই। বিশেষ করে আম ও কাঁঠাল গাছ গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই চোখে পড়বে। তবে চাষির মতো বাড়িঘরের পাশে লাগানো মৌসুমি ফলের গাছগুলোর যত্ন তেমনভাবে নেওয়া হয় না।

আগাম বৃষ্টি, ঝড় কিংবা কুয়াশার বালাই না থাকায় এবার চাষির পাশাপাশি বাড়ির পাশে শখের বশে লাগানো লিচু, আম ও কাঁঠালের গাছগুলোতে ফলন বেশ ভালোই হয়েছে বলে দাবি কৃষকের।গাছে থোকাই থোকাই লিচু। বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের বাসিন্দা সুলতান হাওলাদার জানান, গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই আম ও কাঁঠালের গাছ রয়েছে। যে গাছে আমের মুকুল টিকেছে সে গাছে প্রচুর আম ধরেছে, আবার গ্রামের বেশিরভাগ গাছেই ধরেছে কাঁঠাল। একই কথা জানান বরিশাল সদর উপজেলার লামচরির বাসিন্দা রাসেল হোসেন। তিনি জানান, তাদের গ্রামের বেশিরভাগ গাছে বিগত সময়ের চেয়ে অনেক বেশি কাঁঠাল ধরেছে।অপরদিকে বরিশাল নগরের কালুশাহ সড়কের বাসিন্দা সোহেল বলেন,বাড়ির পাশের লিচু গাছে বিগত সময়ের চেয়ে এবার অনেক বেশি লিচু ধরেছে।আর নগরের পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজের দায়িত্বরতরা জানান, সামান্য পরিচর্যায় এবার বিগত সময়ের চেয়ে বেশি লিচু ধরেছে গাছগুলোতে।

স্বল্প পরিসরে চাষাবাদকারীদেরও দাবি, এবার সামান্য পরিচর্যায় বরিশালে আম, কাঁঠাল ও স্থানীয় জাতের লিচুর ফলন ভালোই হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এর উৎপাদন বিগত সময়ের চেয়ে বেশি হবে।এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কৃষি অফিসের কর্মকর্তা ফাহিমা হক বলেন, ফলন বা উৎপাদন বেশি হওয়ার পেছনে সবচেয়ে বেশি কাজ করে কৃষকের সচতেনতা। আগের চেয়ে আমাদের এ অঞ্চলে কৃষক অনেক সচেতন, ফলে যে কোনো ফসল কিংবা ফলের উৎপাদনের ক্ষেত্রে পরিচর্যা হচ্ছে যথাযথ। যেমন আগে ফল গাছে সার দেওয়ার বিষয়টিই জানতো না কৃষক, এখন আমাদের কারণে কৃষক সে সম্পর্কে জানতে পারছে এবং তা করছেও।কাঁঠালতবে এবারে কুয়াশা না থাকায় লিচু ও আমের মুকুল তেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, সঙ্গে আগাম বৃষ্টি না হওয়ায় এবং বড় ধরনের বিশেষ করে কালবৈশাখী ঝড় আঘাত না হানায় গাছে আপাতদৃষ্টিতে ফলের উৎপাদন ভালো দেখাচ্ছে। আশাকরি শেষ পর্যন্ত এবার এ অঞ্চলে আম, কাঁঠাল ও লিচুর উৎপাদন বিগত সময়ের চেয়ে ভালো হবে।এবার বরিশাল জেলায় ১ হাজার ২৯৫ হেক্টর জমিতে আম, ৬২২ হেক্টর জমিতে কাঠাল, ৯৭ হেক্টর জমিতে লিচুর আবাদের হিসাবে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে।

Top