বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


আলোকিত বার্তা:বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।পাশাপাশি এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট নয় হাজার ৮১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।যারমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় নয় হাজার ১৮৬ জনকে। এরমধ্যে ছয় হাজার ৫৫৩ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৬৩২ জন রয়েছেন এবং ৪৭১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ৫৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভগের ছয় জেলায় ১০৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। বিভাগের মধ্যে শুধুমাত্র বরগুনা জেলায় গত ২৪ ঘণ্টায় মোট একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া পিরোজপুর ও বরগুনা জেলায় ১৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২১ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এরইমধ্যে ১১৭ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এখন পর্যন্ত বরিশাল জেলায় সর্বোচ্চ ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বরগুনায় ৩১, পটুয়াখালীতে ২৭, পিরোজপুর ও ঝালকাঠিতে নয়জন করে এবং ভোলায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে এ পর্যন্ত। অপরদিকে বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১৭ জন, পটুয়াখালীতে চারজন, পিরোজপুরে একজন ও বরগুনায় ১২ জন রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।এছাড়া বরিশালের মুলাদীতে একজন, পটুয়াখালী জেলার সদর উপজেলায় একজন, মির্জাগঞ্জে একজন ও দুমকিকে একজন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে একজন করে ছয়জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

Top