করোনা ভাইরাসে আক্রান্ত ৫৫২ জন,মৃত্যু ৫ জনের। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

করোনা ভাইরাসে আক্রান্ত ৫৫২ জন,মৃত্যু ৫ জনের।


আলোকিত বার্তা:দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৫ জনে।এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন।এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৮ হাজার ৭৯০ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৭ জন।শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন)অধ্যাপক ডা.নাসিমা সুলতানা।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব,রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(আইইডিসিআর)জানায়,বাংলাদেশে সীমিত পরিসরে‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে।

Top