বরগুনায় করোনায় মৃত্যু ব্যক্তির জানাযা পড়ালেন এমপি রিমন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরগুনায় করোনায় মৃত্যু ব্যক্তির জানাযা পড়ালেন এমপি রিমন


মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধি: করোনায় মৃত্যু পুলিশের সহকারী উপ পরিদর্শক আব্দুল খালেকের জানাযা নামাজে ইমামতি করে দৃষ্টান্ত স্থাপন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে মরহুমের লাশ ঢাকা থেকে অ্যাম্ভুলেন্সযোগে বেতাগীর ঝোপখালীর বাড়িতে এসে পৌছায়। পরে আইডিসিআর’র নির্দেশনা অনুয়ায়ী তার জানাযা নামাজে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন।

জানাযায় আরও অংশ গ্রহন করেন বরগুনা পুলিশ সুপার মো: মারুফ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো: তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান হোসেন, বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান ও বেতাগী পৌরসভার মেয়র গোলাম কবির। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: সাখাওয়াত হোসেন তপু জানান, পুলিশের বিশেষ দল মরহুমের দাফন কার্য সম্পন্ন করেন। ডিএমপিতে কর্মরত এএসআই খালেক করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যু বরন করেন।

Top