বরগুনার তালতলীতে ৭৩৫ কার্ডধারী জেলের মাঝে চাল বিতারণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরগুনার তালতলীতে ৭৩৫ কার্ডধারী জেলের মাঝে চাল বিতারণ


মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে সামাজিক দূরত্ব বজায় রেখে জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকা ৭৩৫ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করেছে ইউএনও।উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদে গিয়ে এ চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
জানা যায়, তালতলী উপজেলায় মোট জেলে কার্ড হলো ৯২৫০ জন। এর ভিতরে সাত ইউনিয়নের ৩টি ইউনিয়নের জাটকা ইলিশ ধরা থেকে বিরত ৭৩৫জন কার্ডধারী জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার,সহকরী কমিশনার (ভূমি) সেলিম মিঞা, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ট্যাগ অফিসার, পুলিশ, নৌবাহিনীর একটি চৌকস দল,সাংবাদিকবৃন্দ।এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান বলেন,আজ একদিনে ৩টি ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতারণ করা হয়েছে। স্বচ্ছভাবে যাতে জেলেদের মাঝে চাল বিতারণ করা হয় এ জন্য নিজেই তদারকি করছি। ভবিষৎতে যাতে শতভাগ স্বচ্ছভাবে চাল বিতারণ করা হয় সে জন্য কাজ করে যাচ্ছি।

Top