ধান কাটতে শ্রমিক পাঠালো তালতলীর ওসি - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ধান কাটতে শ্রমিক পাঠালো তালতলীর ওসি


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরিশালের উজিরপুরে ধান কাটতে শ্রমিক পাঠালো তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া।বৃহস্পতিবার(৩০এপ্রিল) বিকাল ৫টার দিকে ধান কাটার জন্য ২১ জন শ্রমিককে প্রত্যয়নপত্র দিয়েছে তালতলী থানা।জানা যায়,করোনা ভাইরাসের প্রাদুর্ভারের মধ্যে দেশের অর্থনীতি স্থবীর হয়ে পড়ছে। দেশের সংঙ্কটকালে খাদ্য চাহিদা মেটাতে কৃষকদের উৎপাদিত খাদ্য শস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী কৃষিপন্য উৎপাদনের জন্য আলাদা নজর দিতে নির্দেশ দিয়েছেন। এমন সময় কৃষকদের উৎপাদিত বোরো ধান পাকতে শুরু করেছে। এসময় পাকা ধান কাটা শ্রমিকের সংঙ্কট দেখা দেয়। অপরদিকে প্রকৃতিক আবহাওয়া বিরুপ থাকায় কারনে বিপাকে পড়েছেন কৃষক। তাই পাকা ধান কাটা নিয়ে অনিশ্চতায় পড়ছেন কৃষক। এই কৃষকদের দুঃসময়ে বরিশালের উজিরপুরে ইরি-বোরো মৌসুমের ধান কাটতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব নিশ্চিত রেখে শ্রমিক পাঠান তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রথম ধাপে ২১ জন ধান কাটা শ্রমিক পাঠালেন তিনি। এদিকে দীর্ঘদিন পর কাজে যেতে পেরে খুশি এলাকার কৃষি শ্রমিকরা।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন জানান, দেশের এই ক্রান্তিলগ্নে খাদ্র শস্য কথা চিন্ত করে ধান কাটতে প্রথম ধাপে ২১ জন শ্রমিকের প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো শ্রমিক পাঠানো হবে। সব প্রস্তুতি শেষ করে আগামীকাল তাদের সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে বরিশালের উজিরপুরে পাঠানো হবে।

Top