জেলার বাইরে মৃত্যুবরণকারী কোনও ব্যক্তিকে বরিশালে এনে দাফন বা শেষকৃত্য সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

জেলার বাইরে মৃত্যুবরণকারী কোনও ব্যক্তিকে বরিশালে এনে দাফন বা শেষকৃত্য সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে।


রফিকুল ইসলাম:জেলার বাইরে মৃত্যুবরণকারী কোনও ব্যক্তিকে বরিশালে এনে দাফন বা শেষকৃত্য সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। কর্তৃপক্ষকে না জানিয়ে দাফন বা শেষকৃত্য সম্পন্ন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বরিশাল জেলা প্রশাসন।শুক্রবার ১ মে)দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেলে জেলা প্রশাসক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বরিশাল জেলার বাইরে মৃত্যুবরণকারী কোনও ব্যক্তিকে বরিশাল জেলায় এনে শেষকৃত্য বা দাফন অনুষ্ঠানের ক্ষেত্রে আগে থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানাপুলিশকে অবহিত করতে হবে।হাসপাতাল বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক মৃত ব্যক্তির মৃত্যর কারণ সংক্রান্ত প্রত্যয়নপত্র ছাড়া শেষকৃত্য বা দাফন সম্পন্নের ক্ষেত্রে কোভিড-১৯-এর নির্দিষ্ট প্রটোকল অনুসরণ করতে হবে।শুধু তাই নয়, এক্ষেত্রে মৃতের সঙ্গে সংশ্লিষ্ট পরিবার-পরিজনকেও বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন পালন করতে হবে। জেলায় করোনার বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান।

Top