করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হামপাতালে(শেবাচিম)করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে।শুক্রবার(১ মে)সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির (৫৫) মৃত্যু হয়।তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়ার উত্তর উত্তমপুর গ্রামের বাসিন্দা।হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল এই ব্যক্তি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইউনিট-৩-এ ভর্তি হন। সেখান থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। পরে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা জানা যায়নি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।এদিকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় শুক্রবার নতুন করে একজন আরও ১ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ১২ এপ্রিল থেকে এ জেলায় এখন পর্যন্ত ৩৮ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে মুলাদী উপজেলায় ১ জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া শনাক্তদের মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল নিশ্চিত করেছে।

Top