মির্জাগঞ্জে দুঃস্থ পরিবারের শিশুদের জন্য খাদ্য বিতরণ
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায়তাৎক্ষনিক মানবিক সহায়তার জন্য কর্মহীন শ্রমজীবী,দরিদ্র,সুবিধাবঞ্চিত দুঃস্থদের পরিবারের শিশুদেরকে প্রধানমন্ত্রীর উপহারের শিশু খাদ্যবিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে অস্থায়ী দেউলী সুবিদখালীইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ইউনিয়নে ৩৫টিগরীব অসহায় পরিবারের হাতে প্রধান অতিথি হিসেবে এসব শিশু খাদ্যতুলে দেন বরিশাল বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসার ও মির্জাগঞ্জএবং কলাপাড়া উপজেলায় ত্রান বিতরন মনিটরিং কর্মকর্তা মোঃআহসান হাবীব। উপজেলার ৬টি ইউনিয়নসহ মোট ২০০ পরিবারকে(শিশুদের জন্য প্রতিটি প্যাকেটে ৪০০গ্রাম ননীযুক্ত গুড়া দুধ,দুই কেজিচিনি,এক কেজি সুজি ও চার প্যাকেট মিনি বিস্কুট) শিশু খাদ্যদেওয়া হয়।
এসময় এখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃআবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃসরোয়ার হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুনিশ কুমাররায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সদরইউপি চেয়ারম্যান মোঃ আঃ আজিজ হাওলাদার, ইউপি সদস্য ওগনমাধ্যমকর্মীরা। বরিশাল বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসার ও ত্রানবিতরন মনিটরিং কর্মকর্তা মোঃ আহসান হাবীব বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন এবং অসহায় পরিবারের জন্য সরকারের পক্ষ থেকেবিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি শিশুদেরজন্যও ভিন্ন ভাবে সহায়তা করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরোবলেন, এই দুর্যোগকালীন সময়ে যদি চেয়ারম্যান,মেম্বর ও চালেরডিলারগন অনিয়ম করলে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না। আমিউপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)এরসাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি। যদি কোনচেয়ারম্যান,মেম্বর ও ডিলারগন অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধেআইনানুগ ব্যবস্থা নেয়া হবে।