বেতাগী ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে উপহার দিলেন এমপি সুলতানা নাদিরা
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃকরোনা ভাইরাস প্রতিরোধে বরগুনার বেতাগী ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে উপহার দিলেন সংরক্ষিত ৩১৫আসনের মাননীয় সংসদ সদস্য সুলতানা নাদিরাসার্বক্ষনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমপি সুলতানা নাদিরার পক্ষ থেকে শহিদুল ইসলামের মাধ্যমে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তেন মং এর হাতে ২০০শত পিচ হ্যান্ড স্যানিটাইজার ২৯টা পিপিই সার্জিক্যাল মাস্ক এবং চশমা দেওয়া হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা.তেন মং বলেন,হাসপাতালের পক্ষ থেকে সাধারন মানুষের স্বাস্থ্য সেবা দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।ইদানীং হাসপাতালের ডায়রিয়া রোগীর প্রকোপ বাড়ছে।এর মধ্যে করোনা ভাইরাসের রোগী
দেখতে খুব হিমশিম খাচ্ছি।
মাননীয় সংসদ সদস্য এমপি সুলতানা নাদিরা বলেনকরোনা ভাইরাস প্রতিরোধে আমাদের এই মানবিক সেবা অব্যাহত থাকবে।হাসপাতালের সুরক্ষা নিশ্চিত করতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যানিটাইজার, মাস্ক,পিপিই এবং বেতাগীসহ অন্যন্য উপজেলায় ৫হাজারে অধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছি।