প্রধানমন্ত্রীর অনুদান বরিশালে ৭৮ কওমি মাদ্রাসায় - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

প্রধানমন্ত্রীর অনুদান বরিশালে ৭৮ কওমি মাদ্রাসায়


আলোকিত বার্তা:বরিশাল জেলায় অবস্থিত ৭৮টি কওমি মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ৭ লাখ ৮৫ হাজার টাকার অনুদান হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকদের হাতে ওই অনুদানের টাকা তুলে দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেট সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০ টি উপজেলার মধ্যে আগৈলঝাড়ায় ৪ টি, বরিশাল সদরে ১৪ টি, বাবুগঞ্জে ২ টি, বাকেরগঞ্জে ১১ টি, গৌরনদীতে ৭ টি, উজিরপুরে ৪ টি, বানারীপাড়ায় ২ টি, মুলাদীতে ১৫ টি, হিজলায় ৫ টি, মেহেন্দিগঞ্জে ১৪ টি সহ মোট ৭৮ টি মাদ্রাসার এতিম ও দু:স্থ শিক্ষার্থীদের জন্য প্রতিটি মাদ্রাসার জন্য ১০ হাজার টাকা করে ৭ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ করেছেন।এদিকে করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল মহানগরসহ সমগ্র জেলায় এ পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ২০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

Top