১৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

১৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা


আলোকিত বার্তা:বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও মো. নাজমুল হুদার নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এসময় স্বাভাবিক মূল্যের চেয়ে বাড়তি মূল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় এবং নিরাপদ শারীরিক দূরত্বের নির্দেশনা পালন না করায় ১৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরের জিলা স্কুল মোড়ে এক মোটরসাইকেলে তিনজন একসঙ্গে চলায় তুহিন নামে এক ব্যক্তিকে সরকারি আদেশ অমান্য করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১০০ টাকা জরিমানা করা হয়।অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা বরিশাল নগরের বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেন।এ অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।

Top