হাত বোমার হামলায় বেশ কয়েকজন আহত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

হাত বোমার হামলায় বেশ কয়েকজন আহত


আলোকিত বার্তা:বরিশালের মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাত বোমার হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।স্থানীয় সূত্র ১০-১২ জন আহত হওয়ার দাবি করলেও পুলিশ ৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানিয়েছে,মান্নান মাঝি ও সুজন মাঝি (সুজন মাস্টার) একই বংশের পাশাপাশি বাড়িতে বসবাস করে। জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে মান্নান মাঝি ও সুজন মাঝি (সুজন মাস্টার) গ্রুপের মধ্যে বুধবার দুপুরে বাক-বিতণ্ডা হয়।

একপর্যায়ে মান্নান মাঝির ছেলে নজরুল মাঝি ও সিরাজুল ইসলামসহ অজ্ঞাত নামা ব্যক্তিরা সুজন মাস্টার গ্রুপের ওপর হামলা চালায় এবং হাত বোমা নিক্ষেপ করে। এতে সুজন মাঝি গ্রুপের ১০-১২ জন আহত হয় বলে দাবি তাদের।বিষয়টি জেলা পুলিশ মিডিয়া সেলের মাধ্যমে নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।তবে তাদের দেওয়া তথ্যানুযায়ী সুজন মাঝি গ্রুপের মো. রাজিব হোসেন (২২), শিহান মাঝি (২২), সুজন মাঝি (২৮), রোকন মাঝি (২৮) ও তার দুই ভাই রুবেল মাঝি (৩৫) ও মো. রাসেল (৩৫) আহত হয়েছে।

Top