রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ


আলোকিত বার্তা:দুই দিন পার হলেও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এমএ আজাদ সজলের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্যের কূলকিনারা পাওয়া যায়নি। যদিও ইতোমধ্যে ময়নাতদন্ত শেষে বিভিন্ন আলামত ও ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর রহস্য উদঘাটনে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরেও পুলিশ ঘটনাস্থল নগরের কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হসপিটালে তদন্ত কার্যক্রম চালান।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.কামদা প্রসাদ সাহা জানান,গঠিত একটি বোর্ডের মাধ্যমে ডা.সজলের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে।বোর্ডের সদস্যরা ঘটনাস্থলও পরির্দশন করেছেন।পোস্টমর্টেমের বিভিন্ন আলামত ও ভিসেরা পরীক্ষার জন্য ঢাকার প্রধান রাসায়নিক পরীক্ষা অফিসে এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের হিস্তোপ্যাথলোজী বিভাগে পাঠনো হয়েছে।এগুলোর রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

অপরদিকে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, এই হত্যার রহস্য উদঘাটনের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। ওই হাসপাতালে বেশ কিছু কর্মীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি।ডা. এমএ আজাদ সজলের পরিবার ঢাকায় বসবাস করেন। তিনি চাকরির কারণে বরিশালের মমতা হসপিটালের সপ্তম তলার একটি একটি কক্ষে থাকতেন। মঙ্গলবার সেহেরীর সময় তার স্ত্রী মোবাইলে কল করার চেষ্টা করেন। এসময় ফোন রিসিভ না হওয়ায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুঁজে না পেয়ে পুলিশকে জানায়। পুলিশ তার কক্ষের দরজা ভেঙেও তাকে খুঁজে পায়নি। পরে হাসপাতালের লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Top