করোনা ভাইরাস পজিটিভ এক রোগীর (৫০) মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনা ভাইরাস পজিটিভ এক রোগীর (৫০) মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাস পজিটিভ এক রোগীর (৫০) মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।মৃতের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এলাকায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে ওই ব্যক্তি গত ২২ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। নমুনা পরীক্ষার ফল পজিটিভ হলে তাকে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সেখানে তার মৃত্যু হয়।

Top