মেহেন্দিগঞ্জে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মেহেন্দিগঞ্জে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।


আলোকিত বার্তা:বরিশালের মেহেন্দিগঞ্জে লিমা আক্তার(১৮)নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।বুধবার(২৯ এপ্রিল)সকালে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে।মৃত লিমা আক্তার মেহেন্দিগঞ্জ থানাধীন খরকি এলাকার আলমগীর হোসেন খানের মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে,মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাতে খাওয়া শেষে লিমা ঘুমাতে যায়। ভোর রাতে সেহেরি খাওয়ার জন্য লিমার মা ডাকতে গিয়ে দেখেন রুমের দরজা ভেতর থেকে বন্ধ।ডাকাডাকি করে কোনো সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে রুমের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লিমাকে দেখতে পায় স্বজনরা।

পরে থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে লিমার মরদেহ উদ্ধার করে।অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক জানান, পরপর দু’বার এইচএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় লিমা বিষন্নতায় ভুগছিলেন। এ বিষন্নতা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।

Top