চিকিৎসকের দাফন সম্পন্ন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

চিকিৎসকের দাফন সম্পন্ন


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা.এম.এ.আজাদ সজলের মরদেহ ঢাকার কেরাণীগঞ্জে দাফন করা হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) ডা.এম.এ.আজাদ সজলের ছোট ভাই ডা.শাহারিয়ার উচ্ছাস জানান,বুধবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় জানাযা শেষে তাকে ঢাকার কেরাণীগঞ্জের ইমামবাড়ি কবরস্থানে দাফন করা হয়।এর আগে মঙ্গলবার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ডা.শাহারিয়ার উচ্ছাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।তবে তাতে আসামি হিসেবে করো নাম উল্লেখ করা হয়নি।

পুলিশের বিভিন্ন সূত্র জানায়,ডা.এম এ আজাদের মরদেহ উদ্ধারের ঘটনায় মমতা স্পেশালাইজড হাসপাতালের ৯ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুপুরে থানায় নেওয়া হয়। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছিল।অপরদিকে গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে ডা.এম.এ. আজাদ সজলের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।পরে তার ছোট ভাই ডা.শাহারিয়ার উচ্ছাস মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।মঙ্গলবার(২৮ এপ্রিল) বেলা ১১টায় নগরের কালিবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে বরিশাল শের-ই-বাংলা‌ মে‌ডি‌ক্যাল ক‌লেজ (শেবাচিম) হাসপাতা‌লের বার্ন ও প্লা‌স্টিক সার্জারি বিভা‌গের সি‌নিয়র কনসাল‌ট্যান্ট ডা.এম এ আজাদ সজলের মর‌দেহ উদ্ধার করে পুলিশ।

Top