বরিশালে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আলোকিত বার্তা:নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি মূল্য রাখা ও সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় বরিশালে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সেনাবাহিনী,র‌্যাব ও পুলিশের সহযোগীতায় মঙ্গলবার(২৮ এপ্রিল)সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউর রহমান, মো. নাজমূল হুদা এবং শরীফ মো. হেলাল উদ্দীন বরিশাল নগরসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এ জরিমানা করেন।

অভিযানে বাড়তি মূল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি বাড়ানোয় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় নগরের কাঠপট্টি, বাজার রোড ও নথুল্লাবাদ এলাকার ৮ দোকানিকে মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল হুদার নেতৃত্বে উজিরপুর উপজেলার ইচলাদী বাজারে অভিযান চালানো হয়। এসময় একটি মুদি দোকানিকে আদার দাম বেশি রাখায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া বরিশাল নগরের লঞ্চঘাট ও পোর্টরোড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৬ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর কেরোসিন ঢেলে নদীতে ফেলে দেওয়া হয়।
এদিকে বরিশাল সিটি করপোরেশেনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা হয়।

Top