ত্রাণ তহবিলে দিলেন শারীরিক প্রতিবন্ধী ভাতা-জমানো টাকা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ত্রাণ তহবিলে দিলেন শারীরিক প্রতিবন্ধী ভাতা-জমানো টাকা


আলোকিত বার্তা:শারীরিক প্রতিবন্ধী,তারপরও করোনা পরিস্থিতিতে মানুষের সহায়তায় নিজের ভাতার টাকা ত্রাণ তহবিলে দান করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশাল নগরের চা দোকানি মো.বাদশা খান।বুধবার(২৯ এপ্রিল)বিকেল সাড়ে ৪টায় বরিশাল নগরের কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবন কম্পাউন্ডে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেনের হাতে ত্রাণ তহবিলে জমা দেওয়া ৫ হাজার টাকার রশিদ তুলে দেন নগরীর ১ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন সড়কের বাসিন্দা বাদশা।

বাদশা জানান,নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় একটি চায়ের দোকান রয়েছে তার।এটিই তার আয়ের মূল উৎস।সেটি দিয়েই কোনো মতে চলে মা,স্ত্রী,সন্তানসহ ৪ জনের সংসার।যদিও করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে বর্তমানে বন্ধ আছে একমাত্র আয়ের পথ চায়ের দোকানটি।হাজেরা খাতুন সড়কে ভাড়া বাসায় বন্দি থেকেই এখন দিন কাটছে তার।তারপরও এই দুর্দিনে যতটুকু সামর্থ্য তা দিয়েই মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি।কিন্তু তার মতো মানুষের কাছ থেকে কে সহায়তা নেবে,তাই অনেক ভেবে প্রতিবন্ধী ভাতার অর্থ ও মেয়ের পড়াশোনার জন্য জমানো কিছু টাকা দরিদ্রদের সহায়তায় মেয়রের ত্রাণ তহবিলে দেওয়ার পরিকল্পনা করেন তিনি।বাদশা জানান, প্রতিবন্ধী হিসেবে প্রতি মাসে ৬শ’ টাকা ভাতা পান তিনি।পহেলা রমজানে ৫ মাসের ভাতা হিসেবে ব্যাংক থেকে ৩ হাজার টাকা তোলেন।এছাড়া জমানো ছিল আরও ২ হাজার টাকা।সব মিলিয়ে মোট ৫ হাজার টাকা এক করে বুধবার দুপুরে সদররোডস্থ জনতা ব্যাংকে গিয়ে সিটি করপোরেশনের ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে জমা দেন। বিকেলে সেই রশিদ তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তার হাতে।

তিনি বলেন,করোনায় সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরের নিম্ন আয়ের মানুষদের খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছেন।এতে বিপুল টাকা ব্যায় হচ্ছে।সেই ব্যয় বহনের জন্য তিনি ত্রাণ তহবিল গঠন করেছেন।তাকে সহযোগিতা করার জন্য নিজের হাতে থাকা সবটুকু সেই তহবিলে দিয়েছি।আশা থাকবে নগরের বিত্তবানরা নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসেন।তাহলে একটা মানুষও না খেয়ে থাকবে না।বাদশার অনুদান প্রসঙ্গে সিটি মেয়রের উদ্ধৃতি দিয়ে প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন,বাদশা বরিশালবাসীর গর্ব।শারীরিক প্রতিবন্ধী হয়েও তিনি যে কাজটি করেছেন,তা অন্যদের জন্য অনুকরণীয়।মেয়রের নির্দেশে এরই মধ্যে সিটি করেপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৫৬ হাজার কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। করোনার সংকট না কাটা পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মেয়রত্রাণ তহবিলে নিজের বেতন ও ভাতার সব টাকা তুলে দিয়েছেন। প্রতিটি মানুষ সহযোগিতায় এগিয়ে এলেই এই যুদ্ধ জয় সম্ভব।

Top