করোনায় আক্রান্ত ও সন্দেহভাজনদের পাশে থেকে নানাভাবে কাজ করে যাচ্ছেন আব্দুল্লাহ আল বায়জিদ।
আলোকিত বার্তা:বরিশাল শের–ই–বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষার কাজ শুরু হয় গত ২৯ মার্চ থেকে।সেই থেকে হাসপাতালের প্যাথলজি বিভাগের টেকনোলজিস্ট বিভূতি ভূষণ হালদার একাই করোনায় আক্রান্ত ও সন্দেহভাজনদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যাচ্ছেন।সেই নমুনা ল্যাবে আনা-নেওয়া ও বিভূতিকে সহাতয়া করাসহ রোগীদের পাশে থেকে নানাভাবে কাজ করে যাচ্ছেন অফিস সহায়ক আব্দুল্লাহ আল বায়জিদ।তাই বিভূতির মতো আরেক করোনা যোদ্ধা বায়জিদকে শুভেচ্ছা ও উপহার প্রদান করেছে বরিশাল জেলা প্রশাসন।
বুধবার(২৯ এপ্রিল)বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বায়জিদকে কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে ১০ হাজার টাকার প্রাইজবন্ড ও শুভেচ্ছা স্বরূপ রকমারি ফলের ঝুড়ি প্রদান করা হয়।জেলা প্রশাসক এস.এম.অজিয়র রহমানের পক্ষে এ শুভেচ্ছা পৌঁছে দেন এনডিসি বরিশাল রবিন শীষ।জানা যায়,বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাব প্রস্তুত হবার পর থেকে শেবাচিমের করোনা ওয়ার্ডে সন্দেহভাজন রোগীদের নমুন সংগ্রহের জন্য লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না।অভিজ্ঞ সবাই এ কাজে অপরাগতা প্রকাশ করেন।বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে কর্তৃপক্ষ।ঠিক সে সময় স্বেচ্ছায় এ কাজের জন্য এগিয়ে আসেন হাসপাতালের কনিষ্ঠ টেকনোলজিস্ট বিভূতি ভূষণ হালদার ও অফিস সহায়ক তাদের এ অবদানকে মানব সেবার দৃষ্টান্তমূলক নজির হিসেবে দেখা হচ্ছে।বায়জিদের পদ অফিস সহায়ক হলেও শিক্ষাগত দিক থেকে তিনি একজন মেডিকেল টেকনোলজিস্টও।নগরীর অ্যাডভান্স ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ডেন্টাল টেকনোলজি থেকে ল্যাবরেটরি মেডিসিনের ওপর ডিপ্লোমা রয়েছে তার।