দাফনে জমি দিলেন পুলিশ সদস্য জাহিদুল করোনায় মৃত ব্যক্তিদের - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দাফনে জমি দিলেন পুলিশ সদস্য জাহিদুল করোনায় মৃত ব্যক্তিদের


আলোকিত বার্তা:করোনায় আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তিদের দাফন কার্য সম্পাদনের জন্য ১৭ শতাংশ জমি দান করেছেন এক পুলিশ সদস্য ও তার স্বজনরা।
তবে শুধু করোনায় নয়, ওই পুলিশ সদস্য’র উপজেলার নদী ভাঙন কবলিত এলাকার নিঃস্ব মানুষসহ বেওয়ারিশ মানুষদের মরদেহও দাফন করা যাবে এই জমিতে বলে জানিয়েছেন বরিশালের বানারীপাড়া থানায় কর্মরত সহকারী উপ পরিদর্শক (এএসআই)জাহিদুল ইসলাম জাহিদ।তিনি জানান, তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি ইউনিয়নের দেউলি গ্রামে। যেখানে তার বাবা মরহুম ইসমাইল সিকদারের নামে একটি কল্যাণ ফাউন্ডেশন রয়েছে। সেই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.জাহিদুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্য’রা ১৭ শতাংশ জমি দান করেছেন কবরস্থানের জন্য। যারমধ্যে জাহিদুল ইসলাম নিজে ও তার অনুপ্রেরণায় চাচা আ. হাই, ইউসুফ সিকদার, মাওলানা আ. ছালাম এবং চাচা মরহুম ডা. ইসহাক সিকদারের পরিবারের সদস্যরা একমত হয়ে কবরস্থানের জন্য এ জমি দান করেন।

তিনি জানান, প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তাদের দাফনের জন্য জমি না থাকলে তাদের এই কবরস্থানে দাফন দেওয়া যাবে। এছাড়াও করোনা ভাইরাস মহামারি ব্যতীত নদী ভাঙন কবলিত এলাকার মানুষের মরদেহ এবং বেওয়ারিশ মরেদহও এই কবরস্থানে দাফন দেওয়া যাবেএএসআই জাহিদুল ইসলাম এর আগে বানারীপাড়ায় করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে লকডাউন ও হোম কোয়ারেন্টিনে থাকায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং শিশুসহ কর্মহীনদের জন্য ধর্মীয় গ্রন্থ ও খেলার সামগ্রী বিতরণ করেন।

Top