বরিশালের হিজলায় অসহায় মানুষের পাশে পংকজ নাথ এমপি।
হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলায় সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য পংকজ নাথ এমপি।
করোনা ভাইরাস এই মহামারীর কারনে সকল ধরনের কার্যক্রমে সৃষ্টি হয়েছে বাধা প্রতিবন্ধকতা। মধ্যবিত্ত পরিবারের আয়ের উৎস বন্ধ, কিন্তু থেমে নেই পেটের খোরাক। যখন ই অভাব অনটনে জীবন যাপন করছে ঠিক তখনি ২৮ এপ্রিল বিকাল ৪ টায় বরিশালের হিজলা উপজেলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের চর পুত্তনীভাঙ্গা ১ ও ২ নং ওয়ার্ডের ভাসমান দোকানি,নর সুন্দর,কামার, লন্ডি ও মুচি দোকাদার ও দিনমজুর সহ অসহায় মানুষ। তখন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার সামগ্রী খাদ্য বিতরণ করেলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।
এতে কয়েকজন আসহায় লোক এর সাথে কথা বলে জানা যায়, তাদের মাঝে জনাব পংকজ দেবনাথ এই ত্রান বিতরন করায় তারা অনেক খুশি।তারা আরো বলেন, এই খাদ্য আমরা না পেলে আমাদের অনাহারেই না খেয়ে থাকতে হত। এছাড়াও এলাকা ঘুরে কিছু মধ্যবৃত্ত পরিবারের সাথে কথা বলে জানা যায় তারা এলাকার চেয়ারম্যান মেম্বার এর কাছে বর্তমানে অসহায়েত্বের কথা প্রকাশ করতে না পারায় পংকজ নাথ এমপির কাছে মোবাইল ফোনে বলায় তাদের বাড়িতে খাদ্য সামগ্রী বাড়িতে পৌছে দিয়েছেন। তারা আরো বলেন এরকম এমপি দেশের প্রতিটি এলাকায় থাকলে দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না।খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন অর রশিদ, হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার,বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করেন গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার।