হিজলায় আওয়ামী লীগ এরমধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকার কারণে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অভিযোগ।
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী রাজনৈতিকভাবে দ্বিধা-বিভক্ত থাকায় কে কখন কিভাবে কাকে চাল চোর বানানো যায় সে লক্ষ্যেই মরিয়া একটি চক্র।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কর্মহীন হয়ে পড়া দিনমজুর,ক্ষুদ্র ব্যবসায়ী ও দুস্থদের মাঝে বেশ কয়েকদিন যাবত শুরু হয়েছে ত্রাণ সামগ্রী বিতরণ এর কাজ।এরইমধ্যে একটি গ্রুপ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা খুঁজে বেড়াচ্ছে কাকে কিভাবে ঘায়েল করা যায়। ঠিক সেরকম একটি ঘটনা কথাই লিখছি।উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভিজিডি কার্ড এর চাল বিতরণে অনিয়ম সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে এমনকি কার্ড ধারীদের চাল দেয়া হয়নি অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাহী কর্মকর্তার দপ্তরে। ৫ জন কার্ড দারির কার্ড নাম্বার উল্লেখ করে এই অভিযোগটি দায়ের করে।অভিযোগকারীর পাঁচজনের মধ্যে তিনজনই নিয়মিত চাল সংগ্রহ করে আসছে বাকি দুজন এর চাল তার স্বজনরা সংগ্রহ করত।কেন স্বজনরা চাল সংগ্রহ করত তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায় সেই দুইজন প্রকৃতপক্ষে ভিজিডি কার্ডের উপযুক্ত ননজনপ্রতিনিধিদের জিম্মি করে ভিজিডি কার্ড নিয়েছে পরে তারা তাদের ভাই এবং স্বজনদের দিয়েছে চাল তুলে নিয়েছে তারপরও কেন অভিযোগ।শিরোনামেই বলেছিলাম স্থানীয়রা রাজনৈতিক কোন্দলের কারণেই মূলত এই সমস্যা।
ইউপি সদস্য ওহাব আলী গোলদার বলেন আমি চার চারবার নির্বাচিত হয়েছি এবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় হয়েছি আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র সর্বদা মিথ্যাচার করে যাচ্ছে।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নাসিরুদ্দিনের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তার ইউনিয়নে এরকম কোন সমস্যা হয়নি অনেক সময় দুই-একজন চাল নিতে দেরি করলেও পরে তারা চাল সংগ্রহ করে নিয়ে যায়। তিনি আরো বলেন আমার এই পরিছন্ন পরিষদকে কলঙ্কিত করার জন্যই একটি মহল দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তবে কোনো ষড়যন্ত্র আমাকে আটকাতে পারবে না কারণ আমি দুর্নীতি এবং অনিয়মের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি।অভিযোগের অনুলিপি হিজলা প্রেসক্লাবে দেয়া হয়েছে এমনটাই অনলাইন একটি সংবাদে প্রকাশ করা হয়েছে অথচ হিজলা প্রেসক্লাব এ ধরনের কোনো অভিযোগ এখনো পায়নি বললেন হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এর নিকট অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এ ধরনের কোনো অভিযোগ তার কাছে নেই।