তাহিরপুরে দোকানঘরে হামলা চালিয়ে মালামাল ও টাকা লুটের অভিযোগ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তাহিরপুরে দোকানঘরে হামলা চালিয়ে মালামাল ও টাকা লুটের অভিযোগ


রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি:তাহিরপুর উপজেলার পল্লীতে দোকানঘরেহামলা চালিয়ে নিরিহ ব্যবসায়ীর মালামালসহ টাকা পয়সা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটিঘটেছে সোমবার দুপুরে উপজেলার একতা বাজারে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয়ইউপি সদস্য আব্দুর রউফের সঙ্গে একটি সালিশের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় উপজেলার দক্ষিণবড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের মৃত মধু মিয়ার ছেলে হোসেন আলীর। কথা কাটাকাটির একপর্যায়ে হোসেন আলীর ভাই, আমির আলী (৬০), হাসান আলী (৫০), ছেলে সাইকুল ইসলাম (২২),ভাতিজা সুলতান (২৫) ও তার আত্মীয় রশিদ মিয়ার ছেলে মল্লিক মিয়া (২৫) লাটি সোটা নিয়ে ইউপিসদস্য আব্দুর রউফের উপর হামলা চালাতে আসলে বাজার কমিটির লোকজন ও ব্যবসায়ীরা বাধা দিয়েতাদেরকে ফিরিয়ে দেয়। এর ঘন্টাখানেক পর হোসেন আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে
১০/১৫জনের একটি সশস্ত্র দল ইউপি সদস্য আব্দুর রউফের ভাতিজা একতা বাজারের বিকাশ, ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ও মুদিমালের ব্যবসায়ী আলী আজগরের দোকানে গিয়ে এলোপাতারি হামলাচালিয়ে আলী আজগর ও তার ছোট ভাই আমজাদকে মারধর করে দোকান থেকে বের করে দিয়ে দোকানেথাকা নগদ টাকা, সিগারেটসহ বিভিন্ন ধরনের মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় দোকানেরচারিদিকে দোকানের বিভিন্ন ধরনের মালামাল এলোমোলো ভাবে পড়ে থাকতে দেখা গেছে। দক্ষিণবড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ বাদী হয়ে হোসেন আলীসহ ১৪ জনের বিরুদ্ধেতাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুররহমান বলেছেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Top