নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র ২ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে (র‍্যাব)। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র ২ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে (র‍্যাব)।


আলোকিত বার্তা:বরগুনায় অভিযানে চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র ২ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বরিশাল র‍্যাব-৮-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটকরা হলেন- জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য বরগুনা জেলা সদরের কদমতলা এলাকার আবদুর রহমান (৪৪) ও হরিদ্রাবাড়িয়া এলাকার মো. আলমগীর (৪৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি আভিযানিক দল বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগন জেএমবি’র দাওয়াতি শাখার ওই দুই সদস্যকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থি বই ও লিফলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন। দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে গোপন মিটিং, লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার সঙ্গেও তারা যুক্ত বলে জানান।বিভিন্ন সময় পূর্বে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদেও আটক এ দুই আসামির বিরুদ্ধে উগ্রপন্থি কাজের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে র‍্যাব।আটক আবদুর রহমান ও মো.আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতেও র‌্যাব-৮ তৎপর রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Top