বরিশাল বিভাগে করোনা থেকে সুস্থ ১২ জন,শনাক্তের সংখ্যা শতাধিক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল বিভাগে করোনা থেকে সুস্থ ১২ জন,শনাক্তের সংখ্যা শতাধিক


আলোকিত বার্তা:বরিশাল বিভাগে এ পর্যন্ত মোট ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।যাদের মধ্যে দুইজন ভারতীয় নাগরিকসহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট আট হাজার ৯৬৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় আট হাজার ৪০৫ জনকে। এর মধ্যে পাঁচ হাজার ৫০৭ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৫৫৯ জন রয়েছেন। এ পর্যন্ত ৩৯৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ১২৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভগের ছয় জেলায় ১৫০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিভাগের মধ্যে শুধুমাত্র পটুয়াখালী ও বরগুনা জেলায় গত ২৪ ঘণ্টায় মোট পাঁচজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া বাকি আট জেলায় ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬১ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৮১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত মোট বরিশাল জেলায় ৩৬ জন, পটুয়াখালীতে ২০ জন, ভোলায় দুইজন, পিরোজপুরে সাতজন, বরগুনায় ৩০ জন ও ঝালকাঠিতে ছয়জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। এছাড়া বরিশাল জেলায় সাতজন, পিরোজপুরে একজন ও বরগুনায় চারজন রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।এছাড়া বরিশালের মুলাদীতে একজন, পটুয়াখালী জেলার সদর উপজেলায় একজন, দুমকিতে একজন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে একজন করে পাঁচজন করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি

Top