বেনাপোলে এক স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বেনাপোলে এক স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত


মোঃসাগর হোসেন,বেনাপোলে প্রতিনিধিঃবেনাপোলে এই প্রথম শিমুল নামে একজন স্বাস্থ্য কর্মী করোনায় সনাক্ত হয়েছে।সে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন স্বাস্থ্য কর্মী বলে জানা গেছে।শিমুল বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের করোনা সনাক্তের কাজে নিয়োজিত ছিলেন।সে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।সুত্র মতে জানা গেছে গতকাল রাত্রে শিমলের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে।

সে এখন বাড়িতে উপস্থিত আছে।তার বাবা গতকাল রাত্রে বাড়ির পাশে মসজিদে প্রায় ৫০ জন লোক নিয়ে বৈঠক করে বলে সুত্র দাবি করে।এতে করে গ্রামের লোকাজন আতংকগ্রস্থ হয়ে পড়েছে।এ ব্যাপারে নাভারন স্বাস্থ্য কেন্দ্রে বার বার ফোনে যোগাযোগ করা হলেও অপরপ্রান্ত থেকে ফোন রিসিভ করে নাই।

Top