আমতলীর পাঁচশত হতদরিদ্র কর্মহীন পেল মানবিক খাদ্য সহায়তার চাল - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলীর পাঁচশত হতদরিদ্র কর্মহীন পেল মানবিক খাদ্য সহায়তার চাল


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার আমতলীতে করোনাভাইরাসে আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গুলিশাখালী ইউনিয়নের পঁাচশত জন হতদরিদ্র কর্মহীনকে মানবিক খাদ্য সহায়তার চাল প্রদান করা হয়েছে।রবিবার(২৬ এপ্রিল)সকাল ১১টায় সামাজিক সুরক্ষা বজায় রেখে গুলিশাখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর পক্ষে এ মানবিক খাদ্য সহায়তার চাল প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার মনিরা পারভীন।

প্রাণঘাতি করোনা ভাইরাসের কারনে হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের পাঁচশত জনকে দশ কেজি করে মানবিক খাদ্য সহায়তার চাল প্রদান করা হয়।মানবিক খাদ্য সহায়তার চাল বিতরনকালে উপস্থিত ছিলেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট জামি হিকমা,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.মোঃনুরুল ইসলাম মিয়া,নৌ ও পুলিশ বাহিনীর সদস্যরা।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পাঁচশত জন কর্মহীন দরিদ্রকে খাদ্য সহায়তার দশ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

Top