আমতলী পৌরশহরের পঁচিশ জন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীকে খাদ্য সহায়তা প্রদান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলী পৌরশহরের পঁচিশ জন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীকে খাদ্য সহায়তা প্রদান


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলীতে করোনাভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনায় কর্মহীন পঁচিশ জন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।রবিবার দুপুরে পেরৈসভার আবদুল্লাহ সুপার মার্কেটে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনাভাইরাসের কর্মহীন পঁচিশ জন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীকে উপজেলা নিবার্হী অফিসার মনিরা পারভীন খাদ্য সহায়তা প্রদান করেছেন।

প্রত্যেক ক্ষুদ্র ব্যবসায়ীকে দশ কেজি চাল,তিন কেজি আলু, এক লিটার তৈল ও একটি তরমুজ দেয়া হয়েছে।এ খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট জামি হিকমা,নৌ ও পুলিশ বাহীনির সদস্যরা।উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় সামাজিক সুরক্ষা বজায় রেখে পৌর শহরের পঁচিশ জন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

Top