হাসপাতালের জরুরি বিভাগে তিন শিফটে মোট ২৪ জন ওয়ার্ডবয় ডিউটি করে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

হাসপাতালের জরুরি বিভাগে তিন শিফটে মোট ২৪ জন ওয়ার্ডবয় ডিউটি করে।


আলোকিত বার্তা:বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের(বাসদ)উদ্যোগে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয়দের মধ্যে পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট(পিপিই)বিতরণ করা হয়েছে।হাসপাতালের জরুরি বিভাগে তিন শিফটে মোট ২৪ জন ওয়ার্ডবয় ডিউটি করে।তারা রোগীদের সেবা থেকে শুরু করে চিকিৎসা সংশ্লিষ্ট নানা কাজের সঙ্গে যুক্ত। কিন্তু তাদের এতদিন কোনো ধরনের নিরাপত্তা পোশাক না থাকায় প্রত্যেকেই ঝুঁকির মধ্যে ছিল।বিষয়টি জানার পর বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতারা প্রত্যেকের জন্য পিপিই সংগ্রহ করে শনিবার(২৫ এপ্রিল)ওয়ার্ডবয়দের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী ডা.মনীষা চক্রবর্তী।
এদিকে গত ২৬ মার্চ থেকে প্রতিদিনই বাসদের পক্ষ থেকে দুস্থদের খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় ৯ হাজারের মতো পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

Top