পুলিশ কমিশনারের উপহার সময়ের সাহসী সন্তান কে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

পুলিশ কমিশনারের উপহার সময়ের সাহসী সন্তান কে


আলোকিত বার্তা:বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষার কাজ শুরু হয় গত ২৯ মার্চ থেকে।সেই থেকে ৩০ বছর বয়সী যুবক ও হাসপাতালের প্যাথলজি বিভাগের টেকনোলজিস্ট বিভূতিভূষণ হালদার একাই আজ অব্দি করোনায় আক্রান্ত কিংবা সন্দেহভাজন রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যাচ্ছেন।আর ভয়কে জয় করে তিনি ইতোমধ্যে ২৭১ বার রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছেন।

সময়ের সাহসী সন্তান বিভূতিভূষণের এ কাজে অনুপ্রেরণা এবং উৎসাহ দিতে ভুলেননি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.শাহাবুদ্দিন খান-বিপিএম(বার)।তার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রেরণ করা হয়েছে বিভূতির কাছে।এ লক্ষ্যে রোববার(২৬ এপ্রিল)বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ও স্টাফ অফিসার মো.আবদুল হালিম তালুকদার নগরের সদররোডস্থ হোটেল সেডোনায় অবস্থানরত বিভূতিভূষণ’কে বিএমপি কমিশনারের উপহার সামগ্রী (নানা ধরনের ফলমূল,স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী,নগদ অর্থ)পৌঁছে দেন।

Top