আমতলীতে স্বামী আক্রান্তের দুই দিন পরে স্ত্রী ও সন্তান করোনায় আক্রান্ত, বাড়ীটি লকডাউন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলীতে স্বামী আক্রান্তের দুই দিন পরে স্ত্রী ও সন্তান করোনায় আক্রান্ত, বাড়ীটি লকডাউন


বরগুনা প্রতিনিধিঃবরগুনার আমতলীতে করোনায়ভাইরাসে স্বামী আক্রান্ত হওয়ার দুই দিন পরে স্ত্রী (৩০) ও তার শিশু সন্তান (৭) আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বাড়ী পৌর শহরের বন্দর প্রাইমারী সড়কে। এনিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে সাত জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসন আক্রান্তদের বাড়ীটি গত ২৩ এপ্রিল থেকেই লকডাউন করে রেখেছে।সূত্র জানায়, ঔষধ কোম্পানী ড্রাগ ইন্টারন্যাশনালের আমতলী এরিয়া ম্যানেজার তার স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে পৌর শহরের বন্দর প্রাইমারী সড়কের একটি ভাড়া বাসার বসবাস করেন। গত ২২ এপ্রিল নমুনা পরীক্ষায় স্বামীর করোনা পজিটিভ ধরা পড়লে উপজেলা প্রশাসন তার বাড়ীটি লকডাউন করে তাকে বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। এর পরের দিন ২৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ত্রী ও দুই পুত্রের নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইসিডিআর) পাঠায়। এরপর শনিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে তাদের রিপোর্ট হাসপাতালে এসে পৌছায়। রিপোর্টে স্ত্রী ও ছোট সন্তানের রিপোর্ট পজিটিভ হিসেবে উল্লেখ করা হলেও বড় ছেলের নেগেটিভ আসছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, গত ২২ এপ্রিল স্বামীর করোনা পজিটিভ রিপোর্ট আসার পরের দিন (২৩ এপ্রিল) করোনায় আক্রান্তের স্ত্রী ও দুই সন্তানের নমুনা নিয়ে ঢাকা আইইসিডিআর পাঠাই। শনিবার রাতে তার রিপোর্ট হাসপাতালে এসে পৌছে। রিপোর্টে স্ত্রী ও ছোট সন্তানকে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হলেও বড় সন্তানের করোনা নেগেটিভ আসছে। নতুন করে আক্রান্ত দু’জনকেও হোম আইচোলোশনে চিকিৎসা দেয়া হবে।উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, স্বামী আক্রান্ত হওয়ার দুই দিন পরে স্ত্রী ও শিশু সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা গত ২২ এপ্রিল থেকে আক্রান্তদের বাড়ীটি লকডাউন করে দিয়েছি।

Top