শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮টি আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮টি আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮টি আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে।করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা.মো.বাকির হোসেন।শুক্রবার (২৪ এপ্রিল) তিনি সাংবাদিকদের বলেন,হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এ ১৮টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া হাসপাতালের পুরাতন আইসিইউ ইউনিটে আগের ৮টির সঙ্গে নতুন ২টিসহ ১০টি বেড প্রস্তুত রয়েছে। এখন সবমিলিয়ে ২৮টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে আমাদের। কোনো রোগীর সমস্যা গুরুতর হলেই আমরা এগুলো ব্যবহার করতে পারবো।

এদিকে রোগীদের আইসিইউসেবা দেওয়ার লক্ষ্যে এরইমধ্যে একটি টিম প্রস্তুত করা হয়েছে। এ টিমে ৪ জন চিকিৎসক ও ৩০ জন নার্স রয়েছেন। প্রতি শিফটে ১ জন চিকিৎসক ও ১ জন নার্স এখানে দায়িত্ব পালন করবেন।এ বিষয়ে পরিচালক জানান,একসঙ্গে বেশি লোক দিলে সমস্যা হতে পারে। বেশি লোক দায়িত্ব পালন করায় এবং রোগীর ভুল তথ্যের কারণে ইতোমধ্যে আমাদের মেডিসিন ইউনিট ৩ লকডাউন করা হয়েছে। আলাদা রাখা হয়েছে ৪০ থেকে ৪৫ জন চিকিৎসককে। করোনা পজিটিভ এসেছে ৪ চিকিৎসকের। বেশি লোক থাকলে যদি একসঙ্গে কয়েকজন আক্রান্ত হয়ে যায় তাহলে এমনই সমস্যা আবারো হতে পারে। তাই শিফট অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখানে।

Top