গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ নতুন করে আরো দু’জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ নতুন করে আরো দু’জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।


আলোকিত বার্তা:বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ নতুন করে আরো দু’জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।এ নিয়ে জেলায় মোট ৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল তথ্যের সত্যতা নিশ্চিত করে।মিডিয়া সেল ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে শনাক্ত হওয়া দু’জনের মধ্যে একজন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩৩ বছর বয়সীপুরুষ)চিকিৎসক রয়েছেন।যিনি আক্রান্ত হওয়ার আগে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংযুক্তিতে ছিলেন।

এছাড়া অপরজন হলেন বরিশাল নগরের বাংলাবাজার এলাকার বাসিন্দা ৪৫ বছরের এক ব্যক্তি।করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৮ জন চিকিৎসক, ৩ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক আক্রান্ত হয়েছেন। যাদের মধ্য থেকে ২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো একজন নার্সসহ তিনজনকে সুস্থতার ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্র প্রাপ্তদের মধ্যে ওই নার্স শেবাচিম হাসপাতালেই কর্মরত এবং অপর দু’জন বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।হাসপাতালের ওই ওয়ার্ডে বর্তমানে ২৫ জন রোগী থাকায় ২৫টি আলাদা প্যাকেটে এসব প্রয়োজনীয় সামগ্রী রোগীদের জন্য দেওয়া হয়। প্রয়োজনীয় সামগ্রীতে লেবু, লবঙ্গ, এলাচ, দারুচিনি, রসুন, আদা, সরিষার তেল, কালোজিরা ও মাল্টা রয়েছে।

Top