সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
আলোকিত বার্তা:বরিশালের বাকেরগঞ্জে গরুর সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রাজিব(২৫)নিহত হয়েছেন।শুক্রবার(২৪ এপ্রিল)বিকেলে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়,বরিশাল থেকে মোটরসাইকেল নিয়ে বাকেরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এলে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাজিবকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কালাম।