বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।


আলোকিত বার্তা:পবিত্র রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং,নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত,গণজমায়েত বন্ধে বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় শনিবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বাজার রোড, চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা ও অধিক দামে নিত্যপণ্য বিক্রয়ের অপরাধে নগরের বিজয় স্টোরকে ২০০০ টাকা ও আলমগীর স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পরে নগরের অমীত সাহা নামে এক ব্যক্তি তার দোকানে প্রতি কেজি ৯০ টাকার মুড়ি ১৪০ টাকা বিক্রয় করায় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এরপর পলাশ নামে অপর এক ব্যক্তিকে অহেতুক দোকান খোলা রেখে জনসমাগম করায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি চলমান করোনা ভাইরাস সংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য না বাড়ানো ও অন্যয্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

Top