বরিশালে পৃথক অভিযান চালিয়ে একটি দোকান সিলগালা ও ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে পৃথক অভিযান চালিয়ে একটি দোকান সিলগালা ও ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা


আলোকিত বার্তা:বরিশালে পৃথক অভিযান চালিয়ে একটি দোকান সিলগালা ও ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার(২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে এ অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান,রমজান উপলক্ষে বাজার দর নিয়ন্ত্রণে রাখার জন্য এ অভিযান চালানো হয়।এসময় ২৫০ টাকার আদা ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকা বিক্রি করায় এক বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপ্রয়োজনীয় দোকান যেমন মোবাইল ফোন ও কাপড়ের দোকান খোলা রাখায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।তাছাড়া বাজার রোড এলাকায় জরিমানা ও সতর্ক করার পরে তৃতীয়বারের মতো সরকারি নির্দেশনা অমান্য করায় প্রিয়াংকা বস্ত্রালয়কে সিলগালা করা হয়।অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর জানান,নগরের সাগরদি বাজার এলাকায় ৮টি অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া শুক্রবার জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজ স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুসারে করার জন্য মসজিদ কর্তৃপক্ষ, ইমাম ও মুয়াজ্জেনদের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Top