তালতলীতে নতুন ইউএনওর সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময় - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তালতলীতে নতুন ইউএনওর সাথে সাংবাদিক ফোরামের মতবিনিময়


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে নতুন ইউএনও মো. আসাদুজ্জামনের সাথে তালতলী সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শনিবার(২৫ এপ্রিল) বেলা ১১ টার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এর আগে তিনি গত বৃহস্পতিবার(২৩ এপ্রিল) বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামনের সাথে তালতলীর বিভিন্ন উন্নয়নের সার্বিক বিষয়ে আলোচনা করেন ফোরামের সদস্যরা।পরে তালতলী সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটি২০২০ এর তালিকার তুলে দেন সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক মানবজমিন এর প্রতিনিধি মো.খাইরুল ইসলাম আকাশ।এসময় উপস্থিত ছিলো ফোরামের সিনিয়র সদস্য দৈনিক ইত্তেফাক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফসল,তারা টিভির জেলা প্রতিনিধি নাসির উদ্দিন,সহসভাপতি কে এম রিয়াজুল ইসলাম,হাইরাজ মাঝি,ভারপ্রার্প্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান নাদিম,সাংগঠনিক সম্পাদক মল্লিক মো.জামাল,প্রচার সম্পাদক মাহমুদুর হাসান,তথ্য ও গবেষণা সম্পাদক মো. বেলাল আহম্মেদ,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জসিম উদ্দিন ও এশিয়ান টেলিভিশনের তালতলী প্রতিনিধি জলিলুর রহমান।

Top