কৃষকের পাকা ধান কেটে দিলেন বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

কৃষকের পাকা ধান কেটে দিলেন বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা


সুনামগঞ্জ প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে লকডাউনে সারাদেশ। বোরো মৌসুম শুরুহওয়ায় শ্রমিক সংকটে দিশেহারা কৃষক। এক স্থান থেকে অন্যস্থানে শ্রমিকরা যেতে না পারায় পাকাধান ঘরে তোলা নিয়ে চিন্তিত কৃষকের মুখে হাসি ফুটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশছাত্রলীগের নেতাকর্মীরা।হাওর প্রধান জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জ অন্যতম। হাওরের প্রধান ফসল বোরো ধান। বছরে এইএকবারই ধান হয় এখানে।সুনামগঞ্জের হাওর এলাকার খাদ্যের জোগান দেয় এই ধান। আওয়ামী লীগসভানেত্রী প্রধানমন্ত্রীশেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে,ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আলনাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশনায় মাটি ও মানুষের নেতাসুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং সুনামগঞ্জ জেলা পরিষদের বর্তমানচেয়ারম্যান জনাব আলহাজ নুরুল হুদা মুকুট এর তথ্যাবধানে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি দীপঙ্কর কান্তি দে এর নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দ্বিতীয় দফায় কৃষকদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। খবর পেয়ে দ্বিতীয় দফায় বিশ্বম্ভরপুরউপজেলার ফতেপুর ইউনিয়নের আঙ্গার আলী শনার হাওর গোপালপুর গ্রামের কৃষক সঞ্জিত বিশ্বাসএর তিন বিঘা জমির পাকা ধান কেটে দিল বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্রলীগ নেতাকর্মীরা।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি দীপঙ্কর কান্তি দে জানান, এবছর সুনামগঞ্জেরহাওরে বোরো ফসলের বাম্পার ফলন হয়েছে। তবে করোনাভাইরাসের কারনে ফসল তোলা নিয়ে শঙ্কায়রয়েছে কৃষকরা। সুনামগঞ্জের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই সপ্তাহে টানা বৃষ্টিপাতসহআগাম বন্যার আশঙ্কা রয়েছে যার ফলে বিশাল হাওরাঞ্চলে উৎপাদিত ধান নষ্ট হওয়ার শঙ্কারয়েছে। করোনা সংক্রমণের ফলে বিশ্বে এমনিতেই খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহতহচ্ছে। এঅবস্থায় হাওরাঞ্চলে উৎপাদিত ধান রক্ষা করা না গেলে ভবিষ্যতে খাদ্য সংকট দেখাদেওয়ার শঙ্কা থাকায় স্বেচ্ছাশ্রম দিয়ে হাওরের মাঠে ধান কেটে দিচ্ছে বিশ্বম্ভরপুর উপজেলাছাত্রলীগের নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম তালুকদার,রাজিবকান্তি দে সুহেল রানা,আবু সুফিয়ান তালুকদার,রবিউল রেজা,সৌয়দ হাবিব রেজুয়ান,রোসমত,মনির,শাহআলম, ফুরকান, শরীফ সিদ্দিকী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

Top